খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, উপ পুলিশ পরিদর্শক প্রকাশ প্রণয় দে, আউয়াল, নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম অগ্নিকা-ের ঘটনা স্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ হার্ডওয়্যারের দোকানের মালিক আল আমিন তপাদার জানান, প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ছিল, আমি এখন নিস্ব। পাশের দোকানদার মোজাম্মেল বলেন, আমার দোকানের ২ লাখ টাকার মাল পুরে শেষ হয়ে গেছে। কাঠের দোকান মালিক সরোয়ার জানান, তার দোকানের ১০ লাখ টাকার মালামাল ছিল যা পুড়ে যায়। গুদাম মালিক আসলাম জানান, তার দোকানের ৭ লাখ টাকার মালামাল ছিল যা পুরে যায়। লেপ তোশকের দোকান মালিক আলী জানান, তার দোকানের ৩লাখ টাকার মালামাল ছিল যা পুড়ে যায়।
এছাড়াও আশেপাশের কয়েকটি দোকানের মালামাল ক্ষতি হয়েছে। চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রবিউল বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষনিক ১৭ জনের একটি টিম নিয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত স্বপেক্ষ জানা যাবে।