শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

মতলবে আওয়ামীলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মতলব প্রতিনিধি / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীর (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার বেলুতী গ্রামে ওই নেতার বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে লাশ ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত নজরুল ইসলাম ঢালীর বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রুস্তম আলী ঢালীর ছেলে। নজরুল ইসলাম ঢালী দীর্ঘদিন যাবত খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি এলাকায় ঠিকাদারির ব্যবসা করতেন।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম ঢালী। এরপর আর ফেরেননি। বাড়িতে না আসায় রাত ১২টার সময় স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম তার মুঠোফোন নম্বরে অনেকবার ফোন দিলেও ফোন ধরেননি তিনি। খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাননি স্বজনেরা। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত নজরুল ইসলাম ঢালীর স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম ঢালীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। যে চিকন রশি দিয়ে লাশটির গলা ঝুলানো, তা দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। এছাড়াও লাশের পা মাটিতে লাগানো ছিল।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, এটি একটি রহস্যজনক মৃত্যু। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ