শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

মতলবের নায়েরগাঁওয়ে প্রাইভেট হাসপাতালে ডাকাতি

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে নুশরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার নামে অনুমোদনবিহীন একটি প্রাইভেট হাসপাতালে ডাকাতির ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায়।

সরজমিনে গিয়ে জানা যায়, হাসপাতাল পরিচালক নুরজাহান কবিরের মেয়ে আফরুজা আক্তার রুপাকে হাসপাতালের নিচ তলায় একা পেয়ে হাত পা বেধে তার সাথে থাকা ২টি সোনার আংটি, একটি গলার চেইন, কানের দূল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে পরিচালক নুরজাহান কবির বলেন, আমার মেয়ে আফরোজা আক্তার রূপা হাসপাতালের রিসিপশনের দায়িত্বে রয়েছেন। সে ভোর বেলা নামাজের অযু করতে ওয়াশরুমে গেলে ৪ মুখোশধারী ছিনতাইকারী তাকে হাত পা বেধে প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। গত কয়েকদিন ধরে হাসপাতালের সিসি ক্যামরাগুলো সমস্যা থাকায় আমরা তাদের কে সনাক্ত করতে পারি নি। বিষয়টি আমরা বাজার কমিটির লোকজনকে জানিয়েছি।

বাজার কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমেদ বলেন, বিষয়টি আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। থানায় অভিযোগ করার জন্য বলা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন বলেন, এত বড় ঘটনাটি আমাকে কেউ জানায় নি। তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব।


এই ক্যাটাগরির আরো সংবাদ