শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মডার্নার টিকাসহ গ্রেপ্তার পল্লী চিকিৎসক

ঢাকা ব্যুরো / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

রাজধানীর দক্ষিণখান থেকে ‘মডার্নার টিকাসহ’ বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) রাতে দক্ষিণখানের একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় টিকা রাখার বাক্সসহ মডার্নার টিকার দুটি ভায়াল জব্দ করা হয় তার কাছ থেকে।

বিজয় কৃষ্ণ দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ায় ‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’নামে একটি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করেন।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জানান, “টাকার বিনিময়ে ভ্যাকসিন বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মডার্নার ভ্যাকসিনসহ বিজয় কৃষ্ণকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি ভায়াল পাওয়া যায়। যার একটি খালি এবং একটিতে কিছু পরিমাণে টিকা রয়েছে। অভিযানে ফার্মেসি থেকে একটি বোতল এবং তার বাসার ফ্রিজ থেকে একটি বোতল জব্দ করা হয়। টিকা রাখার বক্স পাওয়া যায় ২১টি।

পুলিশ জানায়, রাজধানীর দক্ষিণখান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না হওয়ায় রিমান্ড আবেদনের শুনানির দিন ২৩ অগাস্ট নির্ধারণ করেছে আদালত।

পুলিশ জানায়, অবৈধভাবে মডার্নার টিকা দেওয়া গ্রেপ্তার বিজয় কৃষ্ণ নিজেকে একজন প্যারামেডিক বলে দাবি করেছেন। তবে কোথা থেকে তিনি ওই টিকা পেলেন, তা জানা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ