শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বাড়ছে

ঢাকা ব্যুরো / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

রাজধানীর ঢাকার মগবাজারে পেট্রোলপাম্পের পাশের রোববার রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।  এতে প্রাথমিকভাবে এক শিশুসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  আর এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়াবহ বিস্ফোরণের ফলে ধসে পড়েছে মার্কেটের একাংশ। ভবনটির সামনে দিয়ে চলাচল করা বিভিন্ন বাস ও নানা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে থাকা যাত্রীদের অনেকে আহত হয়েছে। আশেপাশের অন্তত ৬টি ভবন ও ২টি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত অনেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অধিক মানুষের অবস্থা আশঙ্কাজনক ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন চ্যানেল আই অনলাইকে বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখন নিশ্চিতকরে জানা যায়নি। ঘটনার পরে সেখানে হাজির হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।


এই ক্যাটাগরির আরো সংবাদ