শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ভোজ্য তেল আমদানিতে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (১৬ মার্চ) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হলো।

এর আগে গত মঙ্গলবার (১৫ মার্চ) আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। তার আগে গত সোমবার (১৪ মার্চ) ভোক্তা ও উৎপাদন পর্যায়েও ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করে সংস্থাটি।

সোমবার জারি করা এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে সব ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ সুযোগ বহাল থাকবে।

এদিকে প্রজ্ঞাপন প্রকাশের পরে এনবিআরকে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন পবিত্র রমজান ও মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে শুধু উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে নয়, আমদানিসহ ভোজ্যতেলের ক্ষেত্রে সব পর্যায়েই ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করা হয় চিঠিতে।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বাড়ায় দেশীয় বাজারেও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেল মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে হলে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে হবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের যে দাম, স্থানীয় কারখানায় পরিশোধিত হয়ে এগুলো বাজারে ঢুকলে দাম আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

এরপরই প্রজ্ঞাপনের মাধ্যমে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ