শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ভাস্কর্য হচ্ছে, ভাস্কর্য হবেই : ড.হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

বিরোধিতা করলেও রাজধানীর ধোলাইপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হবেই বলে জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবেই।

মন্ত্রী বলেন, ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসেছেন।সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে পারে। যারা সরকারকে প্রতিদিন টেনে নামিয়ে ফেলার হুমকি দেয়, প্রেস ক্লাবের সামনে, নয়াপল্টনে তাদের কার্যালয়ে, তাদের সঙ্গেও আমরা বসেছি। যারা ভাস্কর্য ইস্যুতে বিরূপ মন্তব্য করছেন, তাদের সঙ্গে সরকার বসতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে… এই দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের অংশ হচ্ছে ভাস্কর্য।

তিনি বলেন, পৃথিবীর সব দেশে ভাস্কর্য আছে। সৌদি আরব থেকে শুরু করে, সৌদি আরবের বাদশার ভাস্কর্য আছে। সৌদি আরবে ভাস্কর্যের মিউজিয়াম আছে। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে কায়েদে আজম জিন্নাহর ভাস্কর্য আছে। ইরানি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির ভাস্কর্য আছে। সুতরাং এখানে ভাস্কর্য যুগ যুগ ধরে, শত শত বছর ধরে ছিল, আছে এবং থাকবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হবেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ