শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিনিধি / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর ছলিমপুর সাগর উপকূল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৪ এবং শিশু রয়েছে সাতজন।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশের ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সলিমপুর ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সের শিশু, নারীসহ ১৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সবাজারের টেকনাফে যাওয়ার জন্য তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দালালদের মাধ্যমে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে চলে যায় দালালরা। স্থানীয়রা তাদের দেখে সন্দেহ হলে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ