শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ভার্চুয়াল কোর্টের জন্য বিচারপতি এবং আইনজীবীদের ড্রেস কোড নির্ধারণঃ সুপ্রিম কোর্ট

আশেক এলাহী / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভার্চুয়াল কোর্টে শুনানিকালে বিচারপতি ও আইনজীবীদের ‘ড্রেস কোড’ নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ বিষয়ে জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির আদেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন।

আইনজীবীরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানী পরিধান করবেন।

উপরোক্ত উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই। ফলে প্রচলিত নিয়মে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরতে হবে না।

এদিকে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনাকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করার জন্য অনুরোধ জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গতকাল বুধবার (১৯ জানুয়ারি) আদালত চলাকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে মৌখিকভাবে এ আবেদন জানান তিনি। বার সম্পাদকের এ আবেদনে সমর্থন দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও।

প্রধান বিচারপতির নির্দেশে আজ সুপ্রিম কোর্ট প্রসাশনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই বলে জানানো হয়। এ প্রেক্ষিতে আইনজীবীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার কাজল।

উল্লেখ্য, করোনা পরিস্থিতে প্রথম দিকে ভার্চুয়াল কোর্ট চালু হলে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই বলে সিদ্ধান্ত দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। পরে অবশ্য গত বছর ৩১ অক্টোবর থেকে শাররিক উপস্থিতি/ভার্চুয়াল যেভাবেই আদালত বসুক না কেন, পোশাক সংক্রান্ত এ রীতি (কালো কোট ও গাউন পরিধান) অনুসরণ করতে বলা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ