শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ভারত সফরে গেলেন সেনাপ্রধান

দর্পণ ডেস্ক / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার ( ৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান।সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সাক্ষাতে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।সফরে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও ঘুরে দেখবেন তিনি। এ ছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আইএসপিআর।

সফর শেষে আগামী বুধবার সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ