শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরল ৫ নারী

বেনাপোল প্রতিনিধি / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

ভারতে পাচারের শিকার ৫ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এর কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, বরিশাল জেলার  সুলতানা খাতুন (২২), একই জেলার তানজিলা তন্নি (১৯), কিশোরগঞ্জ জেলার  কুলসুম খাতুন (১৮),  একই জেলার জেসমিন আক্তার (২২) ও নরসিংদি জেলার  রত্না খাতুন (২২)।

রত্না খাতুন বলেন, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের ব্যাঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে বাসা বাড়ির কাজের সময় পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে। পরে একটি  এনজিও সংস্থার মাধ্যমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি শেল্টার হোমে থাকেন। আজ দেশে ফিরে আসেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, ৫ নারী দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার কাজ শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়া কোয়া-অডিনেটর রোকেয়া পারভিন বলেন, ফেরত আসাদের যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ