শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ভারতের রাষ্ট্রপতির সফরে সম্পর্কের প্রাধান্যের প্রতিফলন ঘটবে: নয়াদিল্লী

দর্পণ ডেস্ক / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক ৫০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দের আসন্ন সফরে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পারিক প্রাধান্যের প্রতিফলন ঘটবে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, পরস্পারিক বিশ্বাস ও সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠা বহুমুখী ও অবিচ্ছেদ্য অংশীদারিত্ব আরো সুদৃঢ় ও জোরদারের লক্ষ্যে এ সফর উভয় দেশের অভীন্ন ইচ্ছার বহিঃপ্রকাশ।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের আমন্ত্রণে ভারতীয় রাষ্ট্রপতি ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসবেন।

সফরকালে কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে একটি প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাথে দেখা করবেন। কোবিন্দের তিন দিনের সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর সাথে দেখা করবেন।

এর আগে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।

ইন্ডিয়া’স নেইবারহুড ফার্স্ট পলিসি’র একটি প্রধান স্তম্ভ হিসেবে বাংলাদেশকে অভিহিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশে কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারত ও বাংলাদেশ উভয়ে অংশীদারিত্ব ও আঞ্চলিক-সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা, পানি সম্পদ, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানুষের সাথে মানুষের সম্পর্ক, জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে  প্রগতিশীল, সমন্বিত ও বাস্তবভিত্তিক সহযোগিতা করে আসছে।- বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ