শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাথে বাংলাদেশের তথ্যমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নয়াদিল্লিতে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে বৈঠক করেছেন।

মঙ্গলবার সকালে প্রথমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের সরকারি বাসভবনে তার সাথে বৈঠকে বসেন ড. হাছান মাহমুদ। এসময় দু’দেশের যৌথ প্রযোজনায় নির্মীয়মান বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বায়োপিকের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র নির্মাণ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন তিনি।

ড. হাছান মাহমুদ এসময় বিদেশি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত ক্লিন ফিড সম্প্রচারের বিষয়ে যে আইন রয়েছে, তা প্রয়োগের সিদ্ধান্ত ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে অবহিত করেন।

এদিন দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাথে নয়াদিল্লির সাউথ ব্লকে বৈঠক করেন। দু’দেশের মধ্যে জনযোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কোভিড পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা বৈঠকে স্থান পায়।

দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, ডেপুটি হাইকমিশনার নূরাল আলম ও প্রেস মিনিস্টার শাবান মাহমুদ মন্ত্রীর সাথে ছিলেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বুধবার দেশে ফেরার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ