শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ভারতের অ্যাম্বুলেন্স পৌঁছল মোংলা পৌরসভায়

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

রোগী বহনে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত একটি অ্যাম্বুলেন্স পেল মোংলা পোর্ট পৌরসভা। ভারত সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমানের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। 

অ্যাম্বুলেন্সটিতে লাইফ সাপোর্টের সুবিধা রয়েছে। এটি পুরোপুরি সার্ভিস দেয়া শুরু করলে সংকটাপন্ন রোগীদের লাইফ সাপোর্টের জন্য পৌরসভা সার্বিক সহায়তা করবে বলে জানান পৌর মেয়র আব্দুর রহমান। তবে জরুরি রোগীর কল না থাকলেও সাধারণ রোগীরাও এ অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ পাবেন বলেও জানান তিনি।

সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, স্বাধীনতা যুদ্ধে পাশে থাকা প্রতিবেশী দেশ হিসেবে বর্তমান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে ভারত সরকার আনন্দিত। আমরা যে অ্যাম্বুলেন্সটি উপহার দিলাম তাতে নতুন আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এটি রোগীদের মানসম্মত জরুরিসেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের সাহয্য করবে।

পৌরসভায় অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশে দুইদিনের রাষ্ট্রীয় সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় তিনি স্বাস্থ্যসেবায় উন্নয়ন আর চলমান করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দেন। এরপর পাঁচ চালানে ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ