শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ২ মামা আটক

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় ১৪ বছরের আপন ভাগ্নিকে জোরপূর্বক ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে শিপন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১। এ সময় ঘটনা ধাপাচাপা দেওয়ার অভিযোগে তার সহযোগী অপর ভাই মফিজুল ইসলামকেও আটক করে র‍্যাব।

বুধবার (৬ অক্টোবর) রাতভর অভিযান পরিচালনা করে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়া দীঘিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা র‌্যাব-১১ এর মেজর মোহাম্মদ সাকিব জানান, কচুয়ার জুনাসার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে শিপন হোসেন গত বছরের অক্টোবর হতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তার আপন কিশোরী ভাগ্নিকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। এতে হতদরিদ্র পরিবারের ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে।

বিষয়টি প্রথমে কিশোরীর মা বুঝতে পেরে তার ভাই মো. মফিজুল ইসলামকে জানালে সে বিষয়টি কারও কাছে প্রকাশ করতে নিষেধ করে। এরই মধ্যে মফিজুল ইসলাম পরিবারকে জোরপূর্বক কুমিল্লার লাকসামে একটি ভাড়া বাসায় রাখেন। কাউকে জানালে ভিকটিমের পরিবারকে সমাজ থেকে বিতাড়িত করে দেবে বলে ভয়ভীতি দেখানো হয় এবং কিশোরীকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়। পরে মৃত সন্তানটিকে ধর্মীয় বিধান অনুসরণ না করেই তডিঘড়ি করে দাফন করে ফেলেন।

এদিকে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে ধর্ষকের সহযোগী ভাই মফিজুল ইসলামের নিকট চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়। কিন্তু চিকিৎসার টাকা না দিয়ে ধর্ষণের শিকার ওই কিশোরীসহ পরিবারটিকে লাকসামের ভাড়া বাসা থেকে বিতাড়িত করে চাঁদপুরের কচুয়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ওই কিশোরীর মায়ের মোবাইল ফোনে এমন অভিযোগ জানার পর বুধবার রাতভর অভিযান পরিচালনা করে কিশোরীর ধর্ষক মামা শিপন হোসেন ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী সহযোগী মফিজুল ইসলামকে আটক করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়া থানায় মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ