শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজিরকে চাঁদপুরে বদলি

আশেক এলাহী / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থার মধ্যেই নাজির পদে কর্মরত মো. মুমিনুল ইসলামকে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। একই সঙ্গে চাঁদপুর দায়রা জজ আদালতে কর্মরত নাজির মো. ছানাউল্যা তালুকদারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) রাশেদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মুমিনুল ইসলাম ও মো. ছানাউল্যা তালুকদারকে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল ও পদ থেকে পারস্পরিক বদলি করা হয়েছে।

গত মাসের ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে আদালতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। এদিকে, দূর-দুরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।


এক মাসেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থা চলছে। আইনজীবীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ নানা অভিযোগ এনে গত ১ জানুয়ারি থেকে আইনজীবীরা এক বিচারকের আদালত বর্জন করে আসছেন। তারপর ৪ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচিও পালন করছিলেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ