শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ব্রণ কমাতে পারে রেটিনল

হেলথ ডেস্ক / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

শুধু মুখে নয়, দেহেও ব্রণ হয়। আর এই ব্রণ কমাতে পারে রেটিনল সমৃদ্ধ প্রসাধনী। জীবনযাত্রা, হরমোন, দূষণ এমনকি বংশগতি ইত্যাদি নানান কারণে দেহের বিভিন্ন অংশে ব্রণ দেখা দিতে পারে।

ব্যাঙ্গালুরুর ‘ডিএনএ স্কিন ক্লিনিক অ্যান্ড ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা ও ত্বক বিশেষজ্ঞ ডা: প্রিয়াঙ্কা রেড্ডি বলেন, ‘দেহে ব্রণ মূলত পিঠ, কাঁধ ও নিতম্বে হয়ে থাকে।’ সাধারণত দেহে বাড়তি তেল, আবদ্ধ লোমকূপ ইত্যাদি কারণে ব্রণ দেখা দেয়। এছাড়াও বংশগতি, হরমোনের সমস্যা, ‘কর্টিকোস্টেরোয়েড’ ধরনের ওষুধ গ্রহণ, ওয়াক্স করা, খাদ্যাভ্যাস ইত্যাদি নানান কারণে দেহে ব্রণ হতে পারে বলে ব্যাখ্যা করেন ডা: রেড্ডি।

ফেমিনা ডটইনে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরো বলেন, ‘তেল গ্রন্থির কারণে অতিরিক্ত ব্রণ দেখা দিতে পারে। ত্বকে জমে থাকা মৃত কোষ ব্রণের কারণ। যদিও দেহে ব্রণ হওয়ার নির্দিষ্ট কোন বয়সসীমা নেই। তবে জিনগত কারণে হওয়া ব্রণ সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সসীমার মধ্যে তীব্রভাবে দেখা দেয়।’ মুখের ব্রণের মতোই দেহে রেটিনল সমৃদ্ধ ক্রিম ব্যবহার ব্রণ কমাতে সহায়তা করে।

‘রেটিনয়েডস’ প্রকৃতপক্ষে একটি কার্যকর সমাধান। তবে একমাত্র সমাধান নয়। বলেন ডা: রেড্ডি।
এটা ব্রণের চিকিৎসার একটি অপরিহার্য অংশ। স্যালিসিলিক এসিড, বেনজয়েল পারক্সাইড, ক্লিনডামাইসিনের মতো অন্যান্য উপাদানের সাথে রেটিনল মিশে খুব ভালো কাজ করে।
তাই বলা যায়, সাময়িক ব্যবহারের মাধ্যমে রেটিনল-ভিত্তিক পণ্যগুলি শরীরের ব্রণ পরিষ্কার করতে সাহায্য করতে পারে।

রেটিনল যেভাবে কাজ করে
রেটিনল দেহের ত্বক এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করে। আর বাড়তি তেলের উৎপাদন কমায়। ফলে লোমকূপ উন্মুক্ত হয়।
এটা কেবল ত্বকের লোমকূপ পরিষ্কার করতেই সাহায্য করে না বরং ত্বকে ব্যবহৃত পণ্য কাজ করতেও সহায়তা করে বলে জানান ডা: রেড্ডি।

তিনি আরো ব্যাখ্যা করে বলেন, ‘রেটিনল পিগমেন্টেইশন এবং দাগ প্রতিরোধেও সাহায্য করে। অর্থাৎ ব্রণের কারণে হওয়া দাগ রেটিনল ব্যবহারের মাধ্যমে দূর করা সম্ভব।’
রেটিনয়েড সক্রিয় ও শক্তিশালী উপাদান। তাই এর ব্যবহার শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন। সঠিকভাবে ব্যবহার করা না হলে হিতে বিপরীত হতে পারে বলে জানান এই চিকিৎসক।


এই ক্যাটাগরির আরো সংবাদ