শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বৈশ্বিক উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণ অভিযান জোরদার করতে হবে: সাইফুদ্দীন

ইসতিয়াক জামান নাফিজ / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” প্রতিপাদ্যকে ধারণ করে বর্ষা মৌসুমে সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে সারা দেশে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) চট্টগ্রাম নগরীর কাপাসগোলা মাইজভাণ্ডার মঞ্জিলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও ট্রাস্ট চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।


তিনি বলেন, বৃক্ষ লাগানো প্রিয়নবীর (দ.) সুন্নাত। বৃক্ষ আল্লাহর তসবিহ ও প্রিয় নবীর (দ.) ওপর অবিরত দুরূদ শরীফ পড়ে। গাছ লাগানো তাই ইবাদত ও সদকায়ে জারিয়া বা প্রবহমান পুণ্যময় কাজ। পরিবেশের ভারসাম্যও রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ অবদান রাখে। কার্বন ডাই অক্সাইড শোষণ করে মানুষ ও প্রাণীর বাসযোগ্য করে তোলে এই বৃক্ষ। আজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় পৃথিবী ক্রমেই উষ্ণ ও বাস যোগ্যহীন হয়ে ওঠছে। বন্যা, খরা, উষ্ণতা, অনাবৃষ্টি পরিবেশ বিপন্নতার সাক্ষী হয়ে আছে। বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ রোধ এবং হিমালয়ের বরফ গলা থামাতে না পারলে অচিরেই পৃথিবীর তিন ভাগের দুই ভাগ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে  ।সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী অনুসারীদেরকে গাছ লাগানোর অভিযানে সম্পৃক্ত হয়ে সামাজিক দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।https://scontent.fdac24-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/199203902_499548914696369_1040757338508649085_n.jpg?_nc_cat=101&ccb=1-3&_nc_sid=ae9488&_nc_ohc=GRCFLd9Fdt8AX8ZxbBI&_nc_ht=scontent.fdac24-1.fna&tp=6&oh=27bd0b3be41aa2bbb497168807853d14&oe=60C8D8D4


অতিথি ও আলোচক ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সাবেক সভাপতি খলিফা মুহাম্মদ ইকবাল রিসালপুরী, ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, খাদেম আলহাজ্ব মোঃ সালাহ উদ্দীন, আন্জুমান কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব মুহাম্মদ কবির চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, আন্জুমান মহানগর সভাপতি খলিফা মুহাম্মদ বোরহান উদ্দিন, উত্তর জেলা সভাপতি খলিফা আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক খলিফা কাজী মুহাম্মদ শহীদুল্লাহ, আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল বড়ুয়া, মইনীয়া যুব ফোরামের চট্টগ্রাম নগর সভাপতি নোমান উদ্দিন রাজিব, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাজিব, উপদেষ্টা সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, তৌহিদুল কাদের চৌধুরী, এস এম শাহাবুদ্দিন, খোরশেদ আলী মাইজভাণ্ডারী, মুহাম্মদ হাসনাত আরাফাত, মুহাম্মদ ফরিদ উদ্দিন, শাহ্জাদা মিজানুর রহমান, মুহাম্মদ আমিন, আবদুল কাদের তুষার প্রমুখ।


পরে আন্জুমান, ট্রাস্ট ও মইনীয়া প্রকাশনীর কার্যালয় উদ্বোধন করেন শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। দেশ, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ কামনায় তিনি মুনাজাত পরিচালনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ