শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বেড়েই চলেছে করোনা সংক্রমণ, শনাক্ত ১৬২

নিজস্ব প্রতিবেদক / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

মৃত্যুহীন ১৬ দিন অতিবাহিত হলেও দেশে জুনের শুরু থেকেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। যা রোববার একশ ছাড়িয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১৬২ জনের দেহে।

গত ১ জুন ২২ জন শনাক্তের পর ২ জুন ২৯, ৩ জুন ৩১ জন, ৪ জুন ৩৪ জন, ৫ জুন ৪৩ জন, ৬ জুন ৫১ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১, ১২ জুন ১০৯, ১৩ জুন ১২৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো।

মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত ১৬২ জনের মধ্যে ১৪৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে চট্টগ্রামে ৪ জন; নারায়ণগঞ্জে ২ জন; গাজীপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, বগুড়া ও বরিশালে ১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ