শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “সারা দে‌শে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। আমা‌দের সর্বস্তরের মানু‌ষের বেপরোয়া চলাফেরার কারণে এই সংক্রমণ বাড়ছে। ওমিক্রনকে হালকাভাবে নিলে তা বড় ক্ষতির কারণ হয়ে যে‌তে পা‌রে।”

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উদ্বেগজনক সংক্রমণ মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশে এখন যারা করোনায় আক্রান্ত হ‌চ্ছেন; তা‌দের ৭০-৮০ ভাগই ওমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক। ওমিক্রন নিয়ন্ত্রণে সরকা‌রিভা‌বে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ সেটা না মান‌লে ক‌রোনা সংক্রমণ বা মৃত্যুহার কো‌নোটিই কম‌বে না।”

তিনি বলেন, “ডেলটা ভ্যারিয়েন্টকে আমরা জনগণ‌কে স‌ঙ্গে নি‌য়ে সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। য‌দিও আমাদের অনেক ঘাটতি ছিল। পর্যাপ্ত অক্সিজেন ছিল না, শয্যা ছিল না, ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা ও মনোবল কম ছিল। দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে আসায় সর্বস্তরে আমা‌দের মানুষজ‌নের আস্থা, সাহস বেড়ে গেছে। আমরা এখন যে কোনো ঢেউ মোকাবিলা করতে পারি, সে সক্ষমতা আমাদের আছে।”

জাহিদ মালেক বলেন, “সংক্রমণ যখন কমে এসেছিল; তখন মৃত্যুও শূন্যের কোটায় চলে এসেছিল। আমরা ধারণা করেছিলাম করোনা এবার বিদায় হবে। কিন্তু তখন আমাদের জনগণের মধ্যে অতিমাত্রায় কনফিডেন্স চলে এসেছিল। প্রায় সবাই মাস্ক ছাড়া চলাচল করে‌ছে। কেউই তেমন ক‌রে স্বাস্থ্যবিধি মা‌নে‌নি।”

তিনি আরও বলেন, “যখন সংক্রমণ কমেছে, তখন প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়েছে। হাজার হাজার লোক সেগুলোতে গিয়ে জটলা পাকিয়েছে। স্বাস্থ্যবিধি না মে‌নে পর্যটন কেন্দ্রগু‌লো‌তে লাখ লাখ মানুষ গি‌য়ে‌ছে। আমরা এখনও দেখছি- বাণিজ্য মেলা, বাজা‌র, শ‌পিংম‌লে খুব কম মানুষই মাস্ক পরছেন। এসব কারণেই সংক্রমণ বেড়েছে। ওমিক্রন‌কে হালকাভা‌বে না নি‌য়ে সবাইকে স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চল‌তে হ‌বে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ