শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

ভারতীয় প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনার পর পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা মঙ্গলবার রাতে তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় দু‘দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

এদিকে দু‘দিন ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোলে আটকা পড়েছিল কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক। আমদানি শুরু হলে চেকপোস্ট থেকে বন্দর এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। সেই সাথে বন্দরে স্থান সংকুলান না হওয়ায় পণ্যজটের সৃষ্টি হয়েছে।

পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, এতোদিন আমরা বিভিন্ন সংগঠনের পরিচয়পত্র নিয়ে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানির কাজ করে আসছিলাম। গত সোমবার (১৭ জানুয়ারি) হঠাৎ করে বিএসএফ সরকারি কার্ড ছাড়া বন্দর এলাকায় কাউকে ঢুকতে না দেওয়ায় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা বাংলাদেশে পণ্য রফতানির কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে মঙ্গলবারও বন্ধ থাকে রফতানি। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের সাথে প্রশাসনের এক বৈঠকে নতুন কার্ড ইস্যু না করা পর্যন্ত আগের নিয়মে সকল কার্যক্রম চলবে বলে জানানো হয়। এরপর সকাল থেকে আমদানি কার্যক্রম চালু করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে প্রশাসনের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর বুধবার সকাল থেকে আমদানি শুরু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ