শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বেনাপোল দিয়ে বন্ধ হল আকাশপথের যাত্রীদের ভারত যাত্রা

নিজস্ব প্রতিবেদক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া প্রায় শতাধিক পাসপোর্ট যাত্রীকে ফেরত দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। এ সব যাত্রীদের ভারতে প্রবেশ পথ পেট্রাপোল ল্যান্ড পথের জায়গায় আকাশপথে ভ্রমণের নির্দেশনা ছিল।

বিমান বন্ধ থাকা এবং যাত্রীদের আর্থিক এবং নানা সমস্যার কথা বিবেচনা করে বেনাপোল এবং পেট্রাপোল ইমিগ্রেশন এতদিন উভয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র প্রদান করতেন।
আজ বিকালে আকস্মিকভাবে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন। আকাশপথের যাত্রীরা পেট্রাপোল হয়ে ভারতে ঢুকতে পারবে না দিল্লি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা বিকালে পেট্রাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছায়। এরপর ইমিগ্রেশনের এন্ট্রির অপেক্ষায় থাকা শতাধিক যাত্রীর যাত্রা বাতিল করে দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন।

বেনাপোলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, বিকাল ৪ টার পর থেকে ভারতে এন্ট্রির অপেক্ষমান প্রায় অর্ধশত যাত্রীকে ফেরত পাঠিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতে আরও ১০০ জন যাত্রী অবস্থান করছেন। তাদের মধ্যে কতজন যাত্রী ফেরত আসবেন তা বলা যাচ্ছে না।

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ার যাত্রী কামরুজ্জামান বলেন, তার স্ত্রী সন্তানদের ভিসা পেট্রাপোল থাকায় তাদের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে অথচ অনেক অনুরোধ করেও আকাশপথের ভিসার কারণে তাকে যেতে দেয়া হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ