শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বেনাপোলে ২ মহিলাসহ পলাতক ১০ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

যশোরের বেনাপোলে বিভিন্ন মামলায় ২ মহিলাসহ পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। 

রোববার (২০ মার্চ) ভোররাতে পোর্ট থানার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বেনাপোল উত্তর বারপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২), সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ (২৪), খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলীর ছেলে আশিকুর রহমান সেলিম (২৭), গাজীপুর গ্রামের ইলিয়াছ এর ছেলে রাজু খা (২২), বারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), একই গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসি খাতুন (৪৫), মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫)।

এছাড়া বৃত্তি আঁচড়া গ্রামের মিজাক আলীর দুই ছেলে বাবু (৩০) ও উজ্জল হোসেন (২৫)। অপরদিকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরোয়ানাভুক্তসহ মাদক মামলার আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মাদক মামলার ২ মহিলা আসামিও রয়েছে।

গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ