শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বেনাপোলে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

বেনাপোল প্রতিনিধি / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে আরিফুল ইসলাম (৩০) নামে এক ভুয়া এনএসআইকে আটক করা হয়েছে। রোববার (১৫ মে) সকালের দিকে তাকে আটক করা হয়। আটক আরিফুল মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহা গ্রামের খান আবু জাহিদের ছেলে। 

ইমিগ্রেশন সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহামদ রাজু এর কাছে আরিফুল ইসলাম নিজেকে এনএসআই এর ফিল্ড অফিসার ঢাকা সেগুনবাগিচার পরিচয় দিয়ে ভারতে যাবার কথা বলে। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে ওসি রাজু তাকে এনএসআই অফিসের জিও লেটার দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। পরে, সে সময়ে বেনাপোলে কর্মরত এনএসআইয়ের বেনাপোল ইনচার্জ এডি ফরহাদ হোসেনের উপস্থিতিতে তার সাথে কথা বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকায় তাকে আটক করা হয়। আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতের ভিসাসহ একটি পাসপোর্ট পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভূয়া এনএসআই পরিচয়দানকারী আরিফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে তাকে  যশোর আদালতে পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ