শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বেনাপোলে ফের ২৩টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বেনাপোলে ড্রেন থেকে তাজা ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিকেল গোডাউনের পাশের ইউনুস মার্কেটের একটি মুদি দোকানের পেছনের ড্রেনে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুস মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মার্কেটের একটি মুদি দোকানের পেছনের ড্রেন থেকে ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো বালতির মধ্যে পানিতে ভিজিয়ে থানায় রাখা হয়েছে। কে বা কারা এ ককটেল রেখেছেন তা বের করার চেষ্টা চলছে।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল হোসেন নামে এক বন্দর শ্রমিকের বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় যশোর র্যাব-৬ বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলার পলাতক আসামি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বন্দরের শ্রমিক বাদল হোসেনকে (৪৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পোর্ট থানা পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ