শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বেনাপোলে পরোয়ানাভুক্ত ১৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চলমান বিশেষ অভিযানে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করেছে। 

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন ফৌজদারী অপরাধের সাথে জড়িত এসব আসামিরা আদালতের রায় উপেক্ষা করে পালিয়ে বেড়াচ্ছিলেন। নির্দিষ্ট দিনে আদালতে হাজির না হওয়ায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অভিযান চালিয়ে পালিয়ে থাকা ১৪ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪), একই গ্রামের ইউনুস আলীর ছেলে মশিয়ার রহমান (৩৫), সাদিপুর গ্রামের পাঞ্জাব আলী মোড়লের ছেলে মুক্তার আলী মোড়ল (৩৭), ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের আলতাব গাজীর ছেলে আল আমিন (২২), একই গ্রামের মৃত ইউসুফ হালদারের ছেলে কামাল হোসেন (২৮), মৃত আলতাপ হোসেনের ছেলে আল আমিন (২৯), মুনছুর আলীর ছেলে সাইদ আলী (৩২), হাবিবুর রহমানের ছেলে আল আমিন (২৭), সাদিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে কলিম (৩০),  গাজীপুর গ্রামের ইলিয়াস খাঁর ছেলে এরশাদ আলী (৩৪), কাগজপুকুর গ্রামের মোলাম হোসেনের ছেলে ইমরান হোসেন রনি (২৬), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান (৩২), কাগমারী রেললাইন এলাকার মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা (২১) ও নারায়নপুর বিশ্বাসপাড়া গ্রামের মৃত শাহিন সরদারের ছেলে সেলিম সরদার (৩০)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ ও মাদক পাচার নির্মূলে বেনাপোল পোর্ট থানা পুলিশ সর্বদা টহল জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে পুলিশ প্রহরায় মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ