শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বেনাপোলে দুর্বৃত্তের কোপে গুরুতর আহত রাজস্ব কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

বেনাপাল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ জুন) রাত ৯টার দিকে এক বন্ধুকে নিয়ে ভ্যানযোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পাঁচুয়ার বাওর নামক স্থানে তার ওপর এ হামলা চালানো হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করে।

রাফিউল ইসলাম বর্তমানে বন্দর কাস্টমস ওয়ইং স্কেলের দায়িত্ব আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, রাত নয়টায় রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়ক রিকশাযোগে এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পাঁচুয়ার বাওড় এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে য়ায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ