শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বেনাপোলে জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক

মো: আরিফুল ইসলাম / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রাম থেকে বেনাপোল বন্দর থানা পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের নওশের আলীর ছেলে রুবেল হোসেন (২৭), মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৫), হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন তুষার (২৬), ছলেমান মন্ডলের ছেলে আনার আলী (৪৫), মোসলেম মোড়লের ছেলে টিটু হোসেন (২৯), হায়দার আলীর ছেলে সজল হোসেন (২৫), শাহানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম চঞ্চল (৩৭) ও আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী (৩৫)।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া জানান, সীমান্তবর্তী দিঘিরপাড় গ্রামে জুয়ার আসর বসছে–এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক, খুন, চোরাচালান ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান ওসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ