শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো: আরিফুল ইসলাম / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ আরিফ হোসেন (২৩) ও ওলিয়ার রহমান (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক আরিফ বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও ওলিয়ার বোয়ালিয়া গ্রামের মিয়াদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, এ ব্যাপারে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ