শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বেনাপোলে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন রমজান মোল্লা (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ী। 

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালানোর সময় একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বলে জানিয়েছে যশোর গোয়েন্দা পু্লিশ।

রোববার (১০ এপ্রিল) ভোরে আটক করা হয় এই অস্ত্র ব্যবসায়ীকে। তিনি দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, “গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে দৌলতপুর পাকা রাস্তার পাশে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে  রমজান মোল্লাকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করে।”

তিনি আরও জানান, আটক রমজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ