শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বেনাপোলের রেলপথ পরিদর্শন ভারতীয় প্রতিনিধি দলের

বেনাপোল প্রতিনিধি / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

রেলপথে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সেবা সম্প্রসারণের লক্ষে বেনাপোল বন্দরের রেলপথ পরিদর্শন করেছে ভারতীয় রেলওয়ের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৮ এপ্রিল) বিকালে ভারতীয় রেলের প্রধান নির্বাহী পরিচালক কিশোর কুমারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল ও পেট্রাপোল বন্দরের রেলপথে বাণিজ্যিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরে বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন ভবনে ব্যবসায়ী, বন্দর, কাস্টমস ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।

এ সময় কিশোর কুমার জানান, “রেলপথে বাণিজ্য সাশ্রয়ী ও নিরাপদ। ব্যবসায়ীদের আগ্রহও বেশি। এজন্যই ভারত-বাংলাদেশের মধ্যে রেলপথে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বেনাপোল বন্দর পরিদর্শন করা।”

বৈঠকে ব্যবসায়ী নেতারা বাণিজ্য বৃদ্ধি করতে ভারত ও বাংলাদেশ অংশে রেলের অবকাঠামো উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। রেলপথে বাণিজ্য খরচ কম, সময় সাশ্রয় ও নিরাপত্তার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন দু’দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বলেন, “বাণিজ্যের মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করতে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে সরেজমিনে দেখলেন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। বাণিজ্য বৃদ্ধি করতে জায়গা অধিগ্রহণসহ নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, “রেলের দুর্বল অবকাঠামোর কারণে বাণিজ্য বিঘ্নিত হচ্ছিল। বাণিজ্য বৃদ্ধি করতে হলে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।”


এই ক্যাটাগরির আরো সংবাদ