শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বৃষ্টি কমলেই বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল ঘেঁষে আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে বৃষ্টি ঝরাচ্ছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমে সারাদেশেই শীতের প্রভাব বাড়বে। তবে দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে মৃদু মাত্রার শৈত্য প্রবাহ আসতে পারে।

বঙ্গোপসাগরে গত ৩ ডিসেম্বর সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়।শক্তিশালী ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ রোববার বিকেলে ক্রমান্বয়ে শক্তি কমে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে নিম্নচাপে পরিণত হয়। সোমবার আরো উত্তর পূর্ব দিকে সরে বৃষ্টিপাত ঝড়িয়ে ক্রমেই দুর্বল হলে শেষ হবে বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ কাউসার পরভীন বলেন: এই বৃষ্টিপাত আস্তে আস্তে কমে আসবে। শীতের প্রকোপটা শুরু হবে, মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ দেখা দেবে। বিশেষ করে উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকবে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। অফিসগামী মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন।

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া তিন শতাধিক পর্যটকের মধ্যে দুই শতাধিক পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরে এসেছেন। আটকে পড়া বাকী পর্যটকদের দেখভাল করছে স্থানীয় প্রশাসন।

এ মাসে আর কোন সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। বৃষ্টিপাত কমে ডিসেম্বরে স্বাভাবিক শীত পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ