শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বিয়ে বিচ্ছেদ কমাতে বিশ্লেষণধর্মী কাজ করার সুপারিশ

দর্পণ ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশে বিয়ে-বিচ্ছেদের সংখ্যা কমানো ও নারীর প্রতি সহিংসতা রোধে কর্মজীবী দম্পতি নিয়ে এলাকাভিত্তিক প্রকল্প আকারে বিশ্লেষণধর্মী কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

রোববার (২২ মে) কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য ফজিলাতুন নেসা, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় নারীর অধিকতর ক্ষমতায়নের জন্য পরিচালিত (আইজিএ) প্রকল্পসহ অন্যান্য যে প্রকল্পগুলো চলমান সেগুলো সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এছাড়া গত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় দেশের বিভিন্ন স্থানে নির্মিত কর্মজীবী মহিলা হোস্টেলগুলোর ভাড়ায় পরিচালনার ক্ষেত্রে এলাকাভিত্তিক (পাহাড়ী এলাকা, নদীভাঙ্গন এলাকা, কলকারখানা ও জনসংখ্যা মোতাবেক) আংশিক পরিবর্তনক্রমে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

হালুয়াঘাট পরিচালিত জয়িতার নীতিমালার আদলে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় মহিলা বিপনী কেন্দ্র (জয়িতা-কালিগঞ্জ) শীর্ষক কর্মসূচির নীতিমালা প্রণয়ন করে তা আগামী জুন-জুলাই-২০২২ এ উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিকারী (আইজিএ) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত নারীদের ডেটাবেজ ও প্রশিক্ষনের কাঙ্খিত ফলাফলের ডেটাবেজ তৈরির সুপারিশ করা হয়। এছাড়া প্রকল্পটি যেন বাল্যবিয়ে নিরোধে অবদান রাখে সে বিষয়ে প্রেেয়াজনীয় পদক্ষেপ গ্রহণসহ প্রল্পটির মেয়াদ বৃদ্ধির সুপারিশ করা হয়।

সভায় বছরের শুরুতে এলাকাভিত্তিক বরাদ্দকৃত সেলাই মেশিন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে সভার শুরুতে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ