শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

দীর্ঘ দিন প্রেমের পর অবশেষে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরের সাজে সজ্জিত শোভনের পাশে বধূর সাজে দেখা যায় তোহফা সাদিয়া বিথিকে।

ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনেকটা ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে দুই পরিবার। কিছু আত্মীয়স্বজন ছাড়া এ অনুষ্ঠানে তেমন কেউ উপস্থিত ছিলেন না।

এর আগে ২০১৯ সালে সভাপতির দায়িত্ব পালনকালে তার বিয়ের গুঞ্জন উঠে।সোশ্যাল মিডিয়ায় একজন নারীর সঙ্গে তার ছবি শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করে ছাত্রলীগের একটি অংশ। সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই নারীকেই বিয়ে করলেন তিনি।

২০১৮ সালের ৩১ জুলাই দুই বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়। তিনি এখন মনোযোগ দিয়েছেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের রাজনীতিতে।

নিজ এলাকার মানুষের পাশে থেকে সেবা দিচ্ছেন। করোনাকালে বিলিয়েছেন মাস্ক, স্যানিটাইজার। দেশজুড়ে বন্যা দেখা দিলে ত্রাণ নিয়ে গেছেন এলাকার মানুষের কাছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ