শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিসিবির কাছে কিছু সত্য কথা আশা করেছিলাম: মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ইচ্ছে ছিল দেশের হয়ে আরো কিছু দিন ক্রিকেট খেলার। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই দল থেকেই বাদ দেয়া হয় দেশের হয়ে সবচেয়ে বেশি ৮৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে রেকর্ড ৫০টিতে জয় উপহার দেয়া সাবেক সফল এই অধিনায়ককে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের চায়ের আড্ডায় অংশ নিয়ে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে মাশরাফি বলেন, আমাকে বাদ দেওয়ার সময় আমার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। অথচ বিসিবি বলছে- আলোচনা হয়েছে। ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমি কিছু সত্য কথা আশা করেছিলাম।

জাতীয় দলের হয়ে ২২০ ওয়ানডে, ৫৪টি টি-টোয়েন্টি আর ৩৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৩৯০ উইকেট শিকার করা মাশরাফি বলেন, আপনারা যেটা সত্য সেটা বলেন। আপনি মাশরাফিকে বাদ দিয়েছেন, সেটিই যথেষ্ট। আমি এখনও অপেক্ষায় আছি, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আমাকে এক কাপ কফির অফার দিয়ে রেখেছেন।

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ