শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

বাণিজ্যক ডেস্ক / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমন চিত্র দেখা গেছে। মূলত যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের পর তেলের চাহিদা বেড়েছে। এছাড়া ইসরায়েল-লেবানন সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতেই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক শূন্য এক ডলার বা এক দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৫৯ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক ডলার বা এক দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিলটন। সেখানের এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে। তাছাড়া ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। কারণ যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের হামলার আশঙ্কায় উদ্বেগ রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

এর আগে, বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ডব্লিউটিআই তেলের দাম ৪.১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭০.৯৫ ডলার।

এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩.৯১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭৪.৫২ ডলার। সংস্থাটি বলছে, যুদ্ধ উত্তেজনার কারণে তেলের দাম আরও বাড়বে।


এই ক্যাটাগরির আরো সংবাদ