শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বিশিষ্ট সমাজসেবক এড. আতাউর রহমান পাটোয়ারী করোনা সুরক্ষা সামগ্রী বিতরন

চাঁদপুর প্রতিনিধি / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বিশিষ্ট সমাজসেবক চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  এডভোকেট আতাউর রহমান পাটোয়ারী বিনামুল্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে তিনি  সোনালী সুদিন সংগঠনের অফিস পরিদর্শনে আসেন সংগঠনের উপদেষ্টা অনুদানশীল ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ আতাউর রহমান পাটওয়ারী।


তাঁর উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সেবা হিসাবে একজন অসচ্ছল ব্যক্তির সুবর্ণ কার্ড তরপুরচন্ডি ইউনিয়নের মোঃ ইউসুফ গাজীর নিকট হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান এমএ হানিফ। পরে উপদেষ্টা মহোদয় সংগঠনের করোনাকালীন কোভিট-১৯ এর ঝুকিপূর্ণ কার্যক্রমের জন্য পিপিই, মাস্ক উপহার হিসাবে তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ও সদস্যদের হাতে। সদস্যদেরকে মাস্ক পরিধানের উপকারিতা সম্পর্কে ও মাস্ক এলাকায় বিতরণ করার জন্য বলেন।


উপদেষ্টা মহোদয় উপস্থিত সদস্যদের স্বেচ্ছাসেবামূলক কাজের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নমূলক বিভিন্ন সেবার ধরন সম্পর্কে দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, এই সংগঠনটি জেলার একটি নামকরা সেরা সংগঠন। ভবিষ্যতে এই সংগঠন দেশের সেরা হতে হবে। এর জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা রেখে সমাজসেবার কাজে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করতে হবে। সমাজের অন্যায়মূলক কাজের প্রতিবাদ করতে হবে।


মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে ও এলাকায় জনসচেতনতামূলক প্রচার করতে হবে। সংগঠনের বিপুলসংখ্যক কর্মী বাহিনীর স্বেচ্ছাসেবামূলক কাজের প্রশংসা করা হয়। চাকরির পিছে না ঘুরে আত্মকর্মী হতে বলেন, তিনি সংগঠনের যেকোন সহযোগিতা প্রয়োজন হলে তাকে জানাতে বলেন। তিনি বলেন, আমরা সমাজসেবামূলক কাজে অগ্রগামী সংগঠনের পাশে আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে আবার আসবেন বলে দুপুর একটার দিকে তিনি অফিস ত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ