শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিরোধিতার জন্যই বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন: স্পিকার

দর্পণ ডেস্ক / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিরোধিতার জন্যই বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, বিরোধিতার জন্যই বিরোধিতা-এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষে করে উন্নয়নের ক্ষেত্রে ‘মানসিক দৈন্যতা’ কাটিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হবার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করে এসব কথা বলেন তিনি। এ সময় ‘সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের সম্পাদক শামীম আহমদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম অহিদুজ্জামান, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, বৈশ্বিক মহামারি কোভিডকালীন সময়ে দক্ষতার সাথে করোনা মোকাবেলা, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রণোদনা প্রদান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী অভূতপূর্ব উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ।(বিডি প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ