শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে চাচাতো ভাইয়ের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণী

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের দাবিতে চাচাতো ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী। শুক্রবার (৮ অক্টোবর) রাত ৮টা থেকে অনশন শুরু করেন ওই তরুণী।

স্থানীয়রা জানান, ওই তরুণীর বাবা দীর্ঘদিন আগে মুসলিম ধর্ম গ্রহণ করে হাজীগঞ্জ থেকে ভৈরবে চলে যান। বর্তমানে তারা ভৈরবেই বসবাস করছেন। পরে প্রেমিক রাজন মাঝি (২৫) কাজের সন্ধানে তার বড় চাচার কাছে চলে যান। সেখানে থাকাকালে চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তরুণী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী তরুণী জানান, তার বাবা এর আগে মোবাইল ফোনে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে দেন। কিন্তু রাজন কাজের সুবিধার্থে ভৈরব যান। সেখানে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক করতেও বাধ্য করেন এবং একটি ছবি ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে প্রবাসী স্বামীর সঙ্গে তরুণীর বিচ্ছেদ হয়।

তরুণীর দুলাভাই অভিযোগ করে বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে আমার শ্যালিকার সর্বনাশ করেছে। তার সুষ্ঠু সমাধান পেতে আমরাও হাজীগঞ্জে এসেছি।

অভিযুক্ত রাজনের মা শিখা রানী বলেন, দুই মাস আগে ঘটনাটি জানতে পেরেছি। এখন ইউপি চেয়ারম্যান বিষয়টি যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে সিদ্ধান্ত মেনে নেবো।

ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী বলেন, বিষয়টি এলাকায় বসে সমাধান করা হবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুনুর রশীদ জানান, ঘটনাটি মীমাংসার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ