শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বিমানের নতুন এমডি সাফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ বিমানের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাফিকুর রহমান। তিনি বিমানের বিপণন ও বিক্রয়-বিষয়ক সাবেক পরিচালক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংস্থার পরিচালনা পরিষদ তাকে নিয়োগ দেয়।

আওয়ামী লীগ সরকারের পতন এবং পরে অন্তর্বর্তী সরকার গঠন হলে ১৯ অগাস্ট বিমানের চেয়ারম্যান করা হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে। এরই মধ্যে ২৭ আগস্ট বিমানের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। এই পরিষদই সাফিকুরকে এমডি ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।

সাফিকুর ১৯৮৬ সালে বিমানে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পেশাজীবনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিষয়ক পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিপণন ও বিক্রয় পরিচালক পদে থেকে ২০১৭ সালে অবসরে যান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ