ঢাকা মহানগর আওয়ামীলীগ (উত্তর )এর বিমানবন্দর থানার উদ্যোগে গতকাল বিমানবন্দর রেলস্টেশন চত্বরে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃশাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ হাবিব হাসান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর (উত্তর )আওয়ামী লীগের সহসভাপতি মোঃ নাজিমউদ্দিন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দক্ষিণখান আদর্শ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ,বীর মুক্তিযোদ্ধা এস.এম.তোফাজ্জল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডঃমোশাররফ হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিবাত কামনায় দোয়া ও গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।