শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিমানবন্দরে কোকেনসহ মালাউয়ির নাগরিক গ্রেপ্তার

ঢাকা ব্যুরো / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

দেশের ইতিহাসের সবচেয়ে বড় কোকেনের চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন। 

বুধবার রাতে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আফ্রিকার দেশ মালউয়ি’র নাগরিক নোমতানদাজো তোওরা সোকোকে ৮ কেজি ৩শ’ গ্রাম কোকেনসহ আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জব্দকৃত মাদকের মূল্য প্রায় ১শ’ কোটি টাকার বেশি।

কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের সক্রিয় একটি চক্র, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয় কাতার এয়ারওয়েজে আসা আফ্রিকান এই নারীকে। পরে কার্বনে মোড়ানো অল্পকিছু কোকেন উদ্ধার করা হয় হাতব্যাগ থেকে।

এরপর তার লাগেজের ওজন সন্দেহ করে সেটিও খোলা হয়। বিশেষ কায়দায় তৈরি লাগেজের ভেতরে মিলে আরও ৮ কেজি কোকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ইতিহাসে এর আগে একসাথে এত বড় চালান আর আসেনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ বলেন, কোকেনের এই চালানটি বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। চালানটি অন্য কোনো দেশে চলে যেতো। আমাদের ধারণা তাওয়েরা সোকো কোকেনের এই চালানটি মালাও থেকে নয়তো ইথিওপিয়া থেকে সংগ্রহ করেছে।

এদিকে, বিমানবন্দরে আট ধরনের মাদক তল্লশীতে এরইমধ্যে ডগস্কোয়াডের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান, এপিবিএনের এই কর্মকর্তা।

এতো বড় কোকেন চালানের দেশী-বিদেশী কারা জড়িত তা খুঁজে বের করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। তানভীর মমতাজ বলেন, কোকেনের চালানের সঙ্গে দেশি এবং বিদেশি চক্র জড়িত আছে। এই চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ