শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বিনামূল্যে সার বীজ ও ভূর্তুকিতে কম্বাইন্ড হারবেস্টার বিতরণ

সুমন আহম্মেদ / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

কৃষক হলো বাংলাদেশের প্রাণ। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা সরকার। পলিমাটি সমৃদ্ধ বাংলার মাঠে ময়দানে যে বিশাল সবুজের সমারোহ দেখা যায় তার প্রায় সবই কৃষিজাত দ্রব্য। আর সারাক্ষণ হাড়ভাঙ্গা খাঁটুনি দিয়ে যেসব মানুষ বিপুল ফসল উৎপাদন করে তারাই কৃষক নামে পরিচিত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ মানেই গ্রাম বাংলা, পল্লীবাংলা, মাটি ও মানুষের বাংলা।
 
শুক্রবার (২৯ এপ্রিল )সকালে মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২১-২২ অর্থ বছরের খরিপ-১/২২-২৩ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং ভূর্তকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের এমপি এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, খাদ্যে স্বয়ংসর্ম্পূণতা অর্জন, বৈদেশিক মুদ্রা অর্জন ও শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ সহজলভ্য রাখতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি খাতের উন্নয়নে সরকারের আন্তরিকতা প্রশংসার দাবিদার। ১০ টাকায় কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক বিতরণ, ভিজিএফ কার্ড বিতরণ, কৃষি গবেষণা ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি, সর্বোপরি কৃষিতে ভতুর্কি প্রদান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
 
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্ত্বে ও উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন – উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাংবাদিক জাকির হোসেন বাদশা প্রমুখ।
এর আগে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, উপজেলার ৩ হাজার দুইশত জনকে ২০ কেজি ডিএমপি সার,১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে আইস ধানের বীজ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ