শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিদেশ যাওয়ার আগে খালেদা জিয়াকে জেলে যেতে হবে: আইনমন্ত্রী

দর্পণ রিপোর্ট / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি )

বিদেশে যেতে হলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথমে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “আগে জেল বরণ করে সেখান থেকে বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন করতে হবে খালেদা জিয়াকে। তিনি যেকোনো আবেদন করতেই পারেন, তবে সেটা অবশ্যই আইন মেনে করতে হবে।”

রোববার (১২ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আইন কমিশনের রজতজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি। আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদও শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দেওয়া মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২৫ মাস কারাভোগের পর করোনা পরিস্থিতিতে গত বছর ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার সাজা শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরও ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে তৃতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। চলতি সেপ্টেম্বরে সেই মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেয়াদ শেষের আগেই খালেদার ভাই শামীম এস্কান্দার আবেদন করেন। সেই আবেদনের বিষয়ে খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দিলো আইন মন্ত্রণালয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ