শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিদেশে নয়, ঘরে বসেই ডলার উপার্জন সম্ভব: পলক

নিজস্ব প্রতিবেদক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এখন আর বিদেশে পাড়ি দিয়ে ডলার আয়ের প্রয়োজন নাই, ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে ঘরে বসেই এখন ডলার উপার্জন করা সম্ভব।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশনই সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন।

শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এক আলোচনা সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকেই প্রতি বছর এক হাজার শিক্ষার্থী ট্রেনিং পেয়ে আয় করার সক্ষমতা অর্জন করতে পারবে।

আইসিটি প্রতিমন্ত্রী এসময় জানান, আগামী ২০৪১ সালের মধ্যে দশ লক্ষ আইটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী বের করার লক্ষে কাজ করছে সরকার। দেশের ৬৪ জেলাতেই এই ধরনের প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।

এসময় কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তরুণ ও বেকার যুবকদের আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংরাবাড়ি এলাকায় ২ একর জমির উপর ৬০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ