শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিচার না হলে আ’লীগের নির্বাচন করার অধিকার নেই: আন্দালিব রহমান

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণহত্যা চালানোর পরও ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। যাদের কোনো অনুশোচনা নেই, ক্ষমা চায় না, তারা কীভাবে রাজনীতি করতে চায়? বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই। মানুষ তাদের ঘর থেকে বের হতে দেবে না। আওয়ামী লীগের ভোট চাওয়ারও অধিকার নেই।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজেপি আয়োজিত ‘স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় পার্থ এসব কথা বলেন। আওয়ামী লীগসহ যেসব দল গণহত্যায় জড়িত বা সমর্থন করেছে, তাদের নিষিদ্ধ করতে সংবিধানে বিধান সংযোজনের প্রস্তাব দেন তিনি। পার্থ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানের বিধান থাকা উচিত। যেমনটা হয়েছে জার্মানিতে। না হলে সামনে আবার এ ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। ভবিষ্যতে যারাই দেশের ক্ষমতায় আসুক, তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।

এ সময় দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনের কয়েকটি প্রস্তাব রাখেন পার্থ। বিজেপি মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, যুব সংহতির আহ্বায়ক হারুনুর রশিদ হারুন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ