শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়য়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বলেন, বিষয়ে আমরা এখনো অবগত নই।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন বলেন,ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি,পরে বিএসএফের গুলিতে নিহত হয় বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আমাদের পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আজ মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে, এই বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ