শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিএসএফের গুলিতে আরও ১ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরু আনার জন্য বিপুলসহ ৮-১০ জনের একটি দল ভারতের সীমান্তে ঢুকে পড়েন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে বুকে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান বিপুল। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, উপজেলার গাটিয়ার ভিটা এলাকায় নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছেন। সীমান্তে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় বাংলাদেশি যুবক। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ