শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বিএম কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঝুলন্ত অবস্থায় সরকারি বিএম কলেজছাত্র বিনয় সামন্ত চঞ্চলের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। মর্গে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই অলিব বলেন, গত সপ্তাহে চঞ্চল তার সহপাঠীদের সাথে বাসায় ভাড়ায় ওঠেন। শনিবার বন্ধুরা ঢাকায় গেলে বাসায় একা ছিলেন চঞ্চল। রবিবার সকাল থেকে চঞ্চলের পরিবারের লোকজন মুঠোফোনে কল দিয়েও তাকে না পেয়ে বাড়িওয়ালাকে বিষয়টি অবহিত করেন। তিনি ওই ফ্লাটে গিয়ে জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় চঞ্চলকে দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।
কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্ত প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ