শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বিএনপি করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করছে : কাদের

দর্পণ ডেস্ক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপি করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করছে, এ অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা এর আগেও অপপ্রচার করেছে।’

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ওপর বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার জবাবে এ কথা বলেন তিনি ।

সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা-ই সত্য। আমরা সেটা প্রমাণ করে দেখাব।’

গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত ১২ বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর ভাষণ বাস্তব চিত্রের প্রতিফলন বলে মন্তব‌্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষণ সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক ছিল, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘গত এক যুগে আর্থ-সামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে।’

তিনি বলেন, ‘ওই ভাষণে উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা ফুটে উঠেছে।’

২০০৮ সালে মাথাপিছু আয় ছিল মাত্র ৬২৫ ডলার আর এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলার, এ তথ‌্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দারিদ্র্যের হার এখন ৪১.৫ থেকে ২০ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ২২ শতাংশ থেকে ১১ শতাংশে নেমেছে।’

বিএনপির শাসনামলে বিদ‌্যুতের উৎপাদন ছিল মাত্র ৩ হাজার ৩০০ মেগাওয়াট, এ তথ‌্য জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রায় ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪২১ মেগাওয়াট।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ